আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫২

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরার হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন

মাগুরা প্রতিদিন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উত্সব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে সকালে রজতজয়ন্তী উত্সবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রধান ডা. সেলিনা বেগম।

হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার গবেষণা কাউন্সিলের সদস্য বিজ্ঞানী দিদার ইসলাম, কলেজের প্রাক্তন সভাপতি ও অ্যালামনাই সদস্য মোশাররফ আল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) সগীর রেজা তরফদার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালযয়ের মুখ্য প্রকৌশলী মোঃ মনজির আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আবু হানিফ সহ আরো অনেকে।

আমন্ত্রিত অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান উত্সব উপলক্ষ্যে উপস্থিত প্রাক্তন শিক্ষক শিকষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দিনভর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং আলোচনা সভায় উপস্থিত বক্তারা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আফরোজা বেগমের অবদানকে সম্মানের সাথে স্মরণ করেন। এছাড়াও হাজীপুরের সামগ্র্রীক উন্নয়নে এবং পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহযোগিতার জন্য বিজ্ঞানী দিদার ইসলাম, হাজিপুরের প্রথম মহিলা প্রকৌশলী নাজনীন আক্তার এবং তার পরিবারের অন্য সকল সদস্যদের প্রশংসা করেন।

অনুষ্ঠানের বিশেষ বিজ্ঞানী দিদার ইসলাম তার বক্তব্যে তার মা রওশন আরা বেগম এবং হাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মে তার ও নিজ পরিবারের সম্পৃক্তার কথা উল্লেখ করেন। তিনি মায়ের নামে প্রতিষ্ঠিত রওশন আরা ট্রাষ্ট হাজীপুরের উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রজতজয়ন্তী উত্সবকে ঘিরে দিনভর নানা আয়োজন, রাতের আলোকসজ্জা এবং প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology