আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় অনুর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা ৩য় বারের মতো জেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে।

বুধবার দুপুর ৩ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা আমীর ওসমান, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে বালক-বালিকা উভয় গ্রুপে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার ৮ টি দল অংশ নিচ্ছে।

৩০ মে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology