আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪২

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় আছিয়া খাতুন মেমোরিয়াল ব্লাড সেন্টারের উদ্যোগে রক্তদাতা দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : সবার জন্য নিরাপদ রক্ত-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব রক্তদাতা দিবস ২০১৯ উপলক্ষে শনিবার শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিসেন্ট ব্লাড সেন্টারের উদ্যোগে সকালে শহরে একটি র‌্যালি বের করা হয়। পরে মাগুরার নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মাগুরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক আলি আকবর, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলি আকতার দুখু, সহ-সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। দিবসটিকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন আছিয়া খাতুন মেমোরিয়াল ফাউণ্ডেশনের প্রতিনিধি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হেড অব এডমিন জাহিদুল আলম।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদানে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে উত্সাহি করে তুলতে বিভিন্ন রক্তদাতা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব এবং ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology