আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : মহান বিজয় দিবসে মাগুরায় শহরের নোমানী ময়দানে স্বাধীনতা স্তম্ভে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন সমূহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা মেডিকেল কলেজ, সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ, মাগুরা আদর্শ কলেজ, শিশু একাডেমি, সাংস্কৃতিক সংগঠন সুর সপ্তক সঙ্গীত নিকেতন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা আইনজীবী সমিতি, মাগুরা প্রেসক্লাব ছাড়াও  জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠন সকালে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology