আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৮

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরায় গোলাগুলিতে ২ ডাকাত নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মাঠের মধ্যে মনিরুল ইসলাম লাবলু (৪০) এবং দাউদ মোল্যা (৩৮) নামে দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। তারা আন্তজেলা ডাকাত দলের নেতা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের পাওয়া যায়। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুল ইসলাম লাবলু ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে এবং দাউদ মোল্যার বাড়ি একই জেলার বোয়ালমারি উপজেলার হাটখোলার চর গ্রামের ওহাব মোল্যার ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা, ৪টি রামদা, ১টি চাপাতি এবং ১টি ছোরা উদ্ধার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তারা আন্তজেলা জেলা ডাকাতদলের সদস্য এবং মাগুরা, ফরিদপুর, রাজবাড়িসহ বিভিন্ন থানায় তাদের নামে অসংখ্য ডাকাতির মামলা রয়েছে।

আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology