আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় জগদল গ্রামে চার খুনের ঘটনায় ৬৮ জনকে আসামী করে মামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার জগদল গ্রামে নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই দিনে চারজন নিহতের ঘটনায় তিনদিন পর সোমবার দুপুরে ৬৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

একই পরিবারের নিহত তিন ভাইয়ের পক্ষে মামলাটি দায়ের করেছেন সাবাজ উদ্দিন মোল্যার ছেলে আনোয়ার হোসেন। ঘটনার দিন প্রতিপক্ষের হামলায় তার বড় ভাই কবির মোল্যা (৫৮), সবুর মোল্যা (৫৫) এবং চাচাতো ভাই আবদুর রহমান মোল্যা (৫৫) খুন হয়।

মাগুরা সদর থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে জগদল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুল ইসলামকে।

মামলার বাদি আনোয়ার হোসেন অসুস্থ্য থাকায় তার ছেলে সেনা বাহিনীতে কর্মরত সাব্বির হোসেন সোমবার দুপুর ১২ টার দিকে থানায় লিখিত এজাহারটি দাখিল করেন।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, মামলায় এজাহার নামীয় ৬৮জন সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। এজাহার নামীয় আসামীদের মধ্যে ৪ জন ইতোমধ্যেই পুলিশের হাতে আটক রয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

১৫ অক্টোবর শুক্রবার বিকালে সদর উপজেলার জগদল গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদের প্রার্থিতা নিয়ে নজরুল মেম্বর এবং নতুন প্রার্থি সৈয়দ আলি’র সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে বাদ বিবাদ চলছিলো। তারই ধারাবাহিকতায় কবির মোল্যা, সবুর মোল্যা ও আবদুর রহমান মোল্যা এবং ইমরান হোসেন নামে অপর এক যুবক নিহত হয় বলে স্থানীয়রা জানায়।

এ ঘটনায় আহত ৯ জনকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology