আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাতীয় শিশু দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় যথাযোগ্য মার্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় নোমানী ময়দানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্য অতিথি বৃন্দ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology