আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় জাসদের ৫০ কর্মসূচি ঘোষণা

মাগুরা প্রতিদিন ডটকম : জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে মাগুরা জেলা জাসদ ৫০ কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার মাগুরা জেলা জাসদ কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এভভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সহসভাপতি নিরাপদ বাবু, সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষণায় বলা হয় জাসদকে বেগবান করতে বছরব্যাপী ৫০ কর্মসূচি পালন করা হবে। একই সাথে ১ মার্চ মাগুরা শহরে পতাকা মিছিলের বিষয়ে জেলা ও থানা কমিটিকে দিকনির্দেশনা দেওয়া হয়।

৫০ কর্মসূচি ঘোষণার সময় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, আন্দোলন সংগ্রামে জাসদ বহু রক্ত দিয়েছে। জাসদের সেই ত্যাগ ও অবদানের কথা মানুষের কাছে নিয়ে যেতে হবে। দলকে শক্তিশালী করতে মানুষের কাছে যেতে হবে এবং কথা বলতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology