আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় জেলা জাসদের সভায় ইউপি নির্বাচনের প্রার্থী চুড়ান্তকরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার জাতীয় সামাজতান্ত্রিক দল-জাসদের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদ আলম।

সকাল ১১ টায় জাসদ জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তির পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা জাহিদ আলম বলেন, তৃণমূলে জবাবদিহিতা তৈরি করার লক্ষ্যে জাসদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সবার রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জাসদ আরও শক্তি অর্জন করতে চায়।’

তিনি আরও বলেন, রাজনীতিতে ১৪ দল একটি লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল। সেই লক্ষ্য শেষ হয়েছে এমন কথা শোনা যায়নি। ১৪ দলীয় জোটের ঐক্য সুসংহত করার বদলে দুর্বল করা হলে সেটা দেশের জন্য ক্ষতি হবে।

লক্ষ্যপূরণে মানুষের দুয়ারে মশাল প্রতীক নিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাহদ আলম।

সভায় অন্যান্যের মধ্যে জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বিমল কুমার বিশ্বাস, সাংবাদিক জাহিদ রহমান, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান ফিরোজ, ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম সহ জেলার বিভিন্ন ইউনিট এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় মাগুরার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান এবং সদস্য পদের প্রার্থীতা প্রকাশের পর তাদের হাতে জাসদের দলীয় প্রতীক মশাল তুলে দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology