আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

মাগুরা প্রতিদিন ডটকম : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের উপর অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাগুরা শহরের নোমানি ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান।

পরে মাগুরা জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, মাগুরা পৌরসভা, জেলা মহিলা পরিষদ এবং একে একে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নোমানি ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগ অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফূজ্জামান শিখর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এদিকে মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার,  উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী,  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মিয়াসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

মাগুরার শালিখা ও শ্রীপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology