আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা সৈয়দ মাহমুদ শামিমের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মাহমুদ শামিম (৫৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার দুপুরে নামাজে জানাযা শেষে পুখরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পরিবার সংশ্লিষ্টরা জানান, বিএনপি নেতা শামিম এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। সাধারণ জ্বর ভেবে বাড়িতেই তার চিকিত্সা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে ডেঙ্গু রোগি হিসেবে সণাক্তের পাশাপাশি চিকিত্সা দেয়া হয়। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে হাসপাতালের চিকিত্সকরা মঙ্গলবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় রাতেই পরিবারের সদস্যরা শামিমকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে আরিচা ঘাটে পৌঁছলে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গু রোগে মৃত বিএনপি নেতা শামিম মাগুরা সদর উপজেলার পুখরিয়া গ্রামের সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। বুধবার দুপুরে পুখরিয়া গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার জানান, বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মাহমুদ শামিমের অকাল মৃত্যুতে জেলা ও সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology