আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৭

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় দুঃস্থদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় দুঃস্থদের মাঝে ৬ লাখ ১৯ হাজার টাকার অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শত ১৪ জন দুঃস্থের মাঝে এসব চেক ও অর্থ বিতরণ করেন।

বেলা ১২ টায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট হতে অনুদানের এ চেক ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম, শহর সমাজসেবা অফিসার শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

সুবিধাভোগী ৩ শত ১৪ জনের মধ্যে ২ শত ৯০ জনকে ১ থেকে ৫ হাজার টাকা হারে নগদ অর্থ এবং ২৪ জন দুঃস্থকে ৫ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology