আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৭

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় নির্বাচন নিয়ে ৪ জন নিহতের ঘটনা ‘অনাকাঙ্খিত-ন্যাক্কারজনক’-সিইসি কেএম নুরুল হুদা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জগদল গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্খিত ও ন্যাক্কারজনক’ বলে দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

১৫ অক্টোবর সদর উপজেলার জগদল গ্রামে প্রার্থিতা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় যোগদান করেন তিনি।

মাগুরা জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে কেএম নুরুল হুদা বলেন, হতাহতের ঘটনার পরও এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাতপূর্ণ এলাকার নির্বাচনী পরিবেশ এখন ঝুঁকিমুক্ত। আগামী দিনগুলোতেও পরিবেশ সুন্দর রাখতে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচন উৎসবমুখর করে তুলতে স্থানীয় বিভিন্ন সমাজের দায়িত্বশীল মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে স্থানীয় সাংবাদিকদের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট আছে এটি বিশ্বাস করিনা। আস্থা আছে বলেই অধিক সংখ্যক মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রশিদ, পুলিশের অতিরিক্ত ডি আইজি একেএম নাহিদুল হাসান, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম, সকল উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মাগুরার জগদল ইউনিয়নের জগদল গ্রামে প্রার্থিতা নিয়ে প্রতিপক্ষের হামলায় সৈয়দ রূপাটি গ্রামের মাতবর কবির মোল্যা, সবুর মোল্যা, আবদুর রহমান মোল্যা ও দক্ষিণ জগদল গ্রামের ইমরান নামে এক যুবক নিহত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology