আজ, শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় পরিবহনে মাদক খুঁজতে গিয়ে ১ কেজি সোনাসহ যুবক আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাকিব হোসেন নামে এক যুবকের কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

দুপুরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গেলে পরিবহনটির যাত্রি সাকিবের কাছে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ওই সোনার বার পাওয়া যায়।

পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এর উপস্থিতিতে সোনারবারসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের বাড়ি যশোরের শার্শা এলাকায়। তার বাবার নাম ইয়াজুল ইসলাম।

মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খবির আহমেদ জানান, সাকিব নামের ওই যুবক সোনার বারগুলো দুই পায়ের জুতার মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology