আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় পিপিসহ ৪টি পদে নতুন আইনজীবী নিয়োগ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটারসহ ৪টি পদে নতুন করে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগের সহকারী সচিব মোঃ আব্দুছ ছালাম মন্ডলের স্বাক্ষরিক একটি চিঠি বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট কাছে এসেছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান মাগুরা জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট কামাল হোসেনকে অব্যহতি দিয়ে সেখানে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলুকে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটার হিসেবে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট হারুন অর রশিদ ও সৈয়দ ফিরোজুর রহমান।

নতুন নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু ১৯৮৪ সালে মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যভুক্তির পর থেকে সুনামের সাথে আইন পেশায় জড়িত রয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology