আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১২

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : পুলিশী বাধা উপেক্ষা করে সোমবার মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশ থেকে তারা বেগম খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

সকাল ১১ টায় শহরের ভায়নার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে মাগুরা জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশ দফায় দফায় বাধার সৃষ্টি করেও ব্যর্থ হয়।

এ বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, যুবদল সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল সভাপতি আবদুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ বলেন, এই সরকারের কাছে আমাদের একটিই দাবি সেটি হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য।

পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ্য দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন তিনি। অবিলম্বে চিকিৎসার্থে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পুলিশ কিংবা বন্ধুক দিয়ে সেই আন্দোলন রুখতে পারবে না বলে সরকারের প্রতি হুসিয়ারি উচ্চারণ করেন তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology