আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় বিউটি পার্লারে ভেজাল প্রসাধনী বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট

মাগুরা প্রতিদিন ডটকম : মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী ব্যবহার করার অপরাধে মাগুরায় ৪টি বিউটি পার্লারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ফারুখ আহম্মেদ মাগুরার ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রম্যমান আদালত শহরের থানা পাড়া ও কাউন্সিল পাড়ায় কয়েকটি পার্লারে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করায় পারসনা বিউটি পার্লারকে, এ্যালোবেরা ও মৌসুমী পার্লারকে ৫ হাজার টাকা করে এবং বৌমনি পার্লারকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও হাসপাতাল এলাকায় আলিফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ নকল ও ভেজাল প্রসাধনী উদ্ধারের পর বিনস্ট করে ড্রেনে ফেলে দেয়া হয়।

এ বিষয়ে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুখ আহম্মেদ বলেন, এটি একটি অব্যাহত প্রক্রিয়া। এ ধরণের অভিযান চলতেই থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology