আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় বীরউত্তম তাহেরের স্মরণে জাসদের কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরউত্তম আবু তাহেরের হত্যার ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা জাসদ কার্যালয়ে বীর উত্তম তাহেরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মাগুরা জেলা জাসদের সভাপতি মো. ওহিদুল ইসলাম ফণি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান ফিরোজ, সহ সাধারণ সম্পাদক এড. তাসলিমা পপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বীর উত্তম তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান করে মাগুরা জেলা জাসদ ছাত্রলীগের পক্ষে সভাপতি আমিরুল ইসলাম এবং মিরাজ হোসেনসহ অন্যান্যরা।

এদিকে তাহেরের মৃত্যুবার্ষিকী জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম এক বিবৃতিতে বলেন, সমাজ পরিবর্তনে অটল ছিলেন বলেই তাহেরকে জীবন দিতে হয়। মানুষকে সাহসী হওয়ার স্বপ্ন দেখিয়ে গেছেন আবু তাহের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology