আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় মরহুম আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা কবর জিয়ারত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আছাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সকালে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করে। পরে একটি শোক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে সেগুনবাগিচার স্মরণ সভায় মিলিত হয়।

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আছাদুজ্জামনের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া মাগুরা ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচ আছাদুজ্জামনের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology