আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ২ র‌্যাব সহ ৩ জন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত র‌্যাবের আরও এক সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদরের রাউতড়া স্কুলের সামনে মাদকবাহি পিকআপ ভ্যানের সঙ্গে র‌্যাব সদস্যদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই র‌্যাবের গাড়ি চালক আনিস নিহত হন। দূর্ঘটনায় আহত অন্যান্যদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে র‌্যাব সদস্য ওমর ফারুক ও পিকআপভ্যানের চালক আনোয়ারে হোসেনের মৃত্যু হয় ।

এদিকে ঘটনার পর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি গুরুতর আহত র‌্যাব সদস্য নাজমুলকে ঢাকা সিএমএইসে পাঠিয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলি জানান, দূর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পর র‌্যাব-৬ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology