আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক মানের ভবন নির্মাণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা জেলা ইউনিট কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আব্দুস সালাম।

রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বিমল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মন্জুরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম।

খন্দকার আবু আনসার নাজাত আশা’র সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা জেলা ইউনিটের সেক্রেটারী শিকদার শফিকুল ইসলাম বাদশা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সদস্য আওয়ামী লীগ নেতা রানা আমির উসমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, শিকদার কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক মাসুদুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সদস্য মুন্সি জামিরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিট অফিসার তাসলিমা খাতুনসহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology