আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

মাগুরা প্রতিদিন ডটকম : বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার মাগুরায়  ঢাক, ঢোল, কাসর, ঘন্টা বাজিয়ে দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

দুপুর আড়াইটায় শহরের নতুন বাজার নিতাই গৌর সেবাশ্রম থেকে বিশ্ব শান্তি কামনায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রাটি সাতদোহা ন্যাংটাবাবার আশ্রমে গিয়ে শেষ হয়।

সাতদোহা আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি প্রদ্যুত্ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদক বাসুদেব কুন্ডু প্রমুখ।

সভায় ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের শ্রীমত্ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ (চঞ্চল) ও শ্রীমত্ ভবানন্দ দাস বাবাজী মহারাজ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology