আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় সদর ইউপি নির্বাচনে আ’লীগ-৯, স্বতন্ত্র-২, ইসলামী আন্দোলন-১ জন নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ১১ নভেম্বর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের ৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি তিন জনের মধ্যে দুইজন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র এবং অপরজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

তথ্যমতে, বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নির্বাচিতরা হচ্ছেন, রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির, কসুন্দি ইউনিয়নে আবুল কাশেম মোল্যা, চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান মোল্যা, আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস, জগদল ইউনিয়নে সৈয়দ রফিকুল ইসলাম, মঘি ইউনিয়নে হাচনা হেনা এবং গোপালগ্রাম ইউনিয়নে নাসিরুল ইসলাম মিলন।

অন্যদিকে আওয়ামী লীগের দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেরইল পলিতা ইউনিয়নে এনামুল হক রাজা এবং কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুল ইসলাম টিপু নির্বাচিত হয়েছেন। এছাড়া শত্রুজিতপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান এডভোকেট সঞ্জিত বিশ্বাসকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ওসমান গণি।

এর আগে হাজীপুর এবং হাজরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী মোজাহারুল ইসলাম আখরোট এবং কবির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নের অবশিষ্ট বগিয়া ইউনিয়নের নির্বাচন সীমানা সংক্রান্ত মামলার কারণে বুধবার স্থগিত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology