আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় সন্তান হত্যার বিচার চেয়ে মানববন্ধনে দাঁড়ালেন কলেজ ছাত্র লিসানের বাবা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কলেজ ছাত্র লিসানুর রহমান লিসান হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং অপরাধিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ও শিক্ষার্থিরা।

মানববন্ধনে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের সঙ্গে নিহত লিসানের বাবা রফিকুল ইসলামও অংশ নেন। এ সময় তিনি অপরাধির ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

অবিলম্বে নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া অন্যান্যরাও।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গত ৭ জুলাই রবিবার দুপুর ১ টায় মাগুরায় শহরতলীর শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেল থামিয়ে ছুরিকাঘাতে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র লিসানকে হত্যা করা হয়। এ ঘটনার পর প্রতিদিনই শহরে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology