আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২১

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরায় সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে মাগুরা সরকারি শিশু পরিবারে “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই স্লোগান নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম। অনুষ্ঠাানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে কন্যা শিশুদের ক্রীড়া, চিত্রাংকন, রচনা ও ক্র্যাপট বানানো প্রতিযোগিতা । সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশ নেবে ।

১০ অক্টোবর সপ্তাহব্যাপী আয়োজিত শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জুলিয়া সুকায়না বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology