আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় সেচ্ছাসেবক লীগের উদ্যেগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে মাগুরা পৌর সেচ্ছাসেবক লীগের উদ্যেগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার শহীদ সৈয়দ আতর আলী গণগন্থগার প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মো. সালাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক অনুপ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. আল- আলমিন, দপ্তর সম্পাদক কাজী চন্নুসহ সেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মাগুরা সেচ্ছাসেবক লীগ জেলা কমিটির আহ্বায়ক শেখ সালাউদ্দিন বলেন, করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছি।একটি মানুষও যাতে খাবারের কষ্ট না পায় সেইদিকে সজাগ দৃষ্টি রেখেছি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology