আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি টগর সম্পাদক নির্বাচিত

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল সভাপতি এবং অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বারভবনে অনুষ্ঠিত নির্বাচনে ২৮৭ জন ভোটারের মধ্যে মোট ২২৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ১৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট রোকুনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট।

অপরদিকে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম রূপক পেয়েছেন ৬৯ ভোট।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মেহেদী হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক(ফৌজদারি) আহসান হাবীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী) ইমরান হোসেন খান, হিসাব নিরীক্ষক পদে রেজাউল করীম, গ্রন্থাাগারিক পদে জাকির হোসেন, এবং ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ এবং ৬জন সদস্য আ না ম ওবায়দা শহীদ, ইদ্রিস আলম, তারিকুল ইসলাম, এ কে এম মোকলেছুর রহমান, ফারহানা জুবায়রা ও মুনশি মো. মফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুরুল আজম জিন্নাহ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology