আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেনটেলের দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেনটেলের নামাজে জানাযা শেষে শনিবার দুপুরে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামি ছাত্রনেতা নাজমুল হাসান জেনটেল আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল

শনিবার জোহর নামাজ শেষে শহরের মোল্যাপাড়ায় অনুষ্ঠিত জানাযার নামাজে তার রাজনৈতিক সহযোদ্ধা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ অংশ নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম, জেলা সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মু্ক্তাসহ আরও অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology