আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরা পৌরসভায় গুজব-সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাস, গুজবের প্রশ্রয় এবং একের পর এক হতাহতের ঘটনায় মঙ্গলবার দুপুরে মাগুরা পৌরসভার উদ্যোগে স্থানীয় আইনজীবী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলি আকতার দুখু, মহিলা পরিষদ নেত্রি লিপিকা দত্ত, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, অ্যাডভোকেট ওমর ফারুক, সাংবাদিক রূপক আইচ সহ অন্যান্যরা।

বক্তারা দেশব্যাপী বিরাজমান সমস্যার সমাধানে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণের পক্ষে মতামত দেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology