আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরা শহরের পারনান্দুয়ালী থেকে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকা থেকে জিল্লাহ মোল্যা নামে এক মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারি পাড়ার মৃত ময়েন উদ্দিন মোল্যার ছেলে জিল্লাহ মোল্যা দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক কারবারে জড়িত রয়েছে। চাহিদা অনুযায়ী ভ্রাম্যমান অবস্থায় সে বিভিন্ন এলাকায় মাদকসেবিদের কাছে মাদক পৌঁছে দিতো। গোপন সংবাদের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে তাকে পারনান্দুয়ালী ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাগুরা ডিবি’র এসআই লায়েকুজ্জামান জানান, সে মাগুরা শহরের একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology