আজ, শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২১

ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে পুলিশের রেড এলার্ট অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল

মাগুরা শহর থেকে প্রায় ৯ কেজি গাঁজাসহ ৩ জন আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে মাগুরা পৌর এলাকার কলকলিয়া পাড়ার রাজন বিশ্বাস (৩০), বাটিকাডাঙ্গা গ্রামের আব্দুল আলিম (৪৫) এবং বিল্লাল হোসেন (৩৬)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ইন্সপেক্টর গৌতম ঠাকুরের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কলকলিয়া পাড়ার রাজনের বাড়ি থেকে ৪শ গ্রাম, বাটিকাডাঙ্গার আব্দুল আলিম ও বিল্লাল হোসেনের বাড়ি থেকে ৭ কেজি ২০০ গ্রাম এবং পিটিআই খান পাড়ার আব্দুর রউফ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম-জিবলু মোল্যার ঘর থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাগুরায় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্যের কারবার চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology