আজ, শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫২

ব্রেকিং নিউজ :

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর

মাগুরা প্রতিদিন: মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology