আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৪

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

রাঘবদাইড় গ্রামে এক শাড়িতেই নব দম্পত্তির গলায় ফাঁস

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার রাঘবদাইড় গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক শাড়িতোই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক নব দম্পতি।

নিহতরা হচ্ছে নিরব বিশ্বাস (২০) এবং শ্রাবণি বিশ্বাস (১৮)।

এলাকাবাসী জানায়, তিন সপ্তাহ আগে মাগুরার সদর উপজেলার রাঘবাইদড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিরব পার্শ্ববর্তি গ্রাম শালিখা উপজেলার ধনেশ্বরগাতি’র বিশ্বজিত বিশ্বাসের মেয়ে শ্রাবণিকে কালিমন্দিরে মন্ত্র পড়িয়ে বউ করে বাড়িতে নিয়ে যায়।

ভালোবাসার সম্পর্কের এই বিয়ের ঘটনাটি ছেলের বাড়ির লোকেরা মেনে নিলেও একেবারেই নারাজ ছিলেন শ্রাবণির বাড়ির লোকেরা। শুধু তাই নয়, তারা মেয়ে শ্রাবণি এবং তার ¯^ামী নিরবের নতুন দাম্পত্য জীবনে গত তিন সপ্তাহে নানা মানসিক কষ্টের কারণ হয়ে দেখা দেয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে বাড়ির অন্যান্যরা যখন ঘরের বাইরে এমন সময় নিরব এবং শ্রাবণি নিজেদের শোবার ঘরে আড়ার সাথে একই শাড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ঘরে ফিরে দরজা বন্ধ দেখতে পায়। এ সময় এলাকাবাসির সহায়তায় তারা দরজা ভেঙ্গে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

রাতেই ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠিয়ে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology