আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

রাজশাহীর কুলাঙ্গার পুত্রকে জুতাপেটা করতে চাইলেন এমপি শিখর

মাগুরা প্রতিদিন: রাজশাহী বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে দেয়া হত্যার হুমকির সূত্র ধরে তাকে জুতাপেটা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। একই সাথে তিনি দলীয় আইনজীবীদের তার বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকালে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিপ্রায় ও নির্দেশনার কথা জানান।

মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর বলেন, “খুনি জিয়াউর রহমানের উত্তরসারিরা খুনটাকেই বেছে নেবেন এটি স্বাভাবিক। দেশের মানুষ জননেত্রী হাসিনার নেতৃত্বে ভালো আছে। আমরা সেই ভালোলাগাকে ধরে রাখতে চাই। অথচ রাজশাহীর কুলাঙ্গার পুত্র আমাদের নেত্রিকে হত্যার হুমকি দিয়েছেন। আমাদের যেসব আইনজীবী আছেন আপনারা তার বিরুদ্ধে আদালতে মামলা করবেন। আমরা মাগুরাবাসীর পক্ষ থেকে ওকে জুতাপেটা করতে চাই।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক সজল মোল্যা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology