আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫২

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

শালিখার হরিশপুর স্বামীর শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, হরিশপুর গ্রামের মিজানুর রহমানের সাথে বছর বিশেক আগে একই উপজেলার ছান্দড়া গ্রামের আবদুল মজিদ মন্ডলেরে মেয়ে সোনালির বিয়ে হয়। বিয়ের পর ২০২১ সালে মিজানুর কাজের জন্যে সৌদি আরব চলে যায়। কিন্তু তার দুই বছর পর সোনালি তার বিশ বছর বয়সী ছেলেকেও সৌদি আরব পাঠিয়ে দেওয়ার বিষয় নিয়ে উভয়ের মতবিরোধ সৃষ্টি হয়।

এদিকে গত বছর মিজানুর রহমান সৌদি আরব থেকে দেশে ফিরে আসলেও রাজমিস্ত্রির কাজ নিয়ে চট্টগ্রামে থাকেন। শুক্রবার রাতে সে চট্টগ্রাম থেকে মাগুরা ফেরার পথে মোবাইল ফোনে সোনালির সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শনিবার ভোরে বাড়িতে পৌঁছে ডাকাডাকির পরও সোনালি সাড়া শব্দ না দেওয়ায় দরজা ভেঙ্গেই সে ঘরে ঢোকে। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে শাবল দিয়ে মাথায় আঘাত করলে রক্তক্ষরণে সোনালির মৃত্যু হয়।

এ ঘটনার পর খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এলে মিজানুর পালিয়ে যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি মিয়া বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology