আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০২

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় শিক্ষক সমিতির নেতা রাকিব হাসানের জানাযায় হাজারো মানুষের ঢল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাকিব হাসানের নামাজে জানাযা শুক্রবার দুপুরে মাগুরা আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শুভানুধ্যায়িরা তার নামাযে জানাযায় অংশ নেন।

মাগুরা শহরের আদর্শ পাড়ার সন্তান রাকিব হাসানের নামাযে জানাযা শেষে মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হয়।

নামাযে জানাযার অনুষ্ঠান থেকে শহরে বেপরোয়া গতিতে মটর যান চলাচল বন্ধে জেলা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি স্টেডিয়াম গেট এলাকায় গতিরোধক স্থাপনের দাবি জানানো হয়।

মাগুরা স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্টেডিয়াম আদর্শপাড়া হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক রাকিব হাসান (৪৮) বৃহস্পতিবার রাতে স্টেডিয়াম গেট এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

রাত সাড়ে ১০টার দিকে ৩ জন আরোহী নিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মটর সাইকেল তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আওয়ামী ছাত্রলীগের সাবেক একনিষ্ঠ কর্মী রাকিব হাসানের মৃত্যুতে মাগুরা জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এছাড়াও মাগুরা জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ শোক জানানো হয়েছে।

মাগুরার অত্যন্ত পরিচিত মুখ, সদালাপি, শিক্ষক মহলে জনপ্রিয় রাকিব হাসানের মৃত্যুতে তার বন্ধুমহলের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরে গ্র্যান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট স্বরণসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology