আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪০

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

শিখরের সমর্থনে জাসদের লিফলেট

নিজস্ব প্রতিবেদক:  মাগুরা ১ আসনে ( মাগুরা সদর-শ্রীপুর) বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সমর্থনে লিফলেট প্রকাশ করেছে মাগুরা জেলা জাসদ। শিখরের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়ে তাঁকে ভোট দেওয়ার আহবান জানানো হয়েছে। লিফলেটে জেলা জাসদের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আর এ কারণেই বঙ্গবন্ধুর ‘স্নেহধন্য’ বলে খ্যাত কিছু নেতা সব নীতি নৈতিকতা বর্জন করে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। লিফলেটে বলা হয় বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তাই নৌকা মার্কা্য় ভোট দিয়ে এই মহাজোটকে জয়ী করতে হবে। মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে  মাগুরা ১ আসনে ( মাগুরা সদর-শ্রীপুর) বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে ভোট দিয়ে জয়ী করতে আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology