আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে_মোবারক হুসাইন

 

মাগুরা প্রতিদিন: মাগুরায় জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠান শনিবার বিকেলে ঐতিহাসিক আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারাক হুসাইন।

মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও  অধ্যাপক ড,  আলমগীর বিশ্বাস, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য  অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন।

প্রধান অতিথি বক্তব্য মোবারক হোসেন বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুনিয়ার কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারেনা।

৫ই আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতি এক নতুন বাংলাদেশ পেয়েছে। ফ্যাসীবাদের হয়েছে পতন। এখন সময় এসেছে, স্বৈরচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সম্মেলনে জেলার ৬ শতাধিক  পুরুষ ও মহিলা  রুকন অংশ গ্রহণ করেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology