আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

পথ হারিয়ে শ্রীপুরের কিশোরটি এখন সাভারে

মাগুরা প্রতিদিন ডটকম : রায়হান নামে কিছুটা মানসিক প্রতিবন্ধী এক কিশোরকে পাওয়া গেছে। সে মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের পিকুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

রায়হান বর্তমানে ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় রুবেল পারভেজ নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে আছে।

রুবেল পারভেজ জানান, ছেলেটি নিজের নাম রায়হান বলে তাকে জানিয়েছে। কথা বার্তা এবং আচরণে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে মনে হয়েছে। নানাভাবে চেষ্টায় আলাপকালে ছেলেটি জানিয়েছে তার ছোট ভাইয়ের নাম ইব্রাহিম।

রায়হান নামের ওই কিশোরটি গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারায় নিজের পরিবারের কাছে ফিরে যেতে চায় বলে তাকে জানিয়েছে।

এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology