আজ, বুধবার | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৯

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরার ১৭০ শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা মোকাবেলার জন্য ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, খন্দকার হায়াত আলীসহ অন্যরা।

এ সময় প্রতিষ্ঠান প্রধানগণ করোনা মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদের ভ‚মিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তারা করোনা মেকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

করোনা সংক্রমন শুরু হওয়ার পর মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে এ পর্যন্ত জেলায় অন্তত ৬০ লাখ টাকার করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জেলা পরিষদ সূত্র জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology