আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৩

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে পল্লিবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজুর রহমান (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত লাইন টেকনিশিয়ান ঘটনাস্থলে অনুপস্থিত থাকার সময় তাকে বৈদ্যুতিক খুঁটিতে উঠানো হয়। এ ঘটনায় দায়িত্বে থাকা লাইনম্যান সুমন কাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলীকে সাময়িক বরখাস্ত করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নিহত মাহফুজুর রহমান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও দৈনিক হাজিরার ভিত্তিতে মাগুরা পল্লিবিদ্যুৎ সমিতির শ্রমিক হিসেবে বিভিন্ন সময়ে বৈদ্যুতিক লাইন রক্ষণাবেক্ষণের কাজে সহযোগিতা করতেন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুর পল্লিবিদ্যুৎ অফিসের লাইনম্যান সুমন কাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলী মাহফুজুরকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সংযোগ রক্ষণাবেক্ষণের কাজে বের হন। দুপুর দেড়টার দিকে তারা কল্যাণপুর গ্রামে পৌঁছান। সেখানে একটি ১১ কেভি বৈদ্যুতিক খুঁটির কাজ করার প্রস্তুতি নেওয়া হয়।

এ সময় লাইন টেকনিশিয়ান হাসান আলী নামাজ পড়তে পাশের একটি মসজিদে চলে যান। পরে লাইনম্যান সুমন কাজী নিচে অবস্থান করে মাহফুজুরকে বৈদ্যুতিক খুঁটিতে উঠতে বলেন। খুঁটিতে ওঠার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাহফুজুরের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনার পর লাইনম্যান সুমন কাজী এবং শ্রীপুর বিদ্যুৎ স্টেশনের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা লাইনম্যান ইয়াসিন আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে লাইন টেকনিশিয়ান হাসান আলীকে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এ বিষয়ে মাগুরা পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, “একজন দিনমজুরকে বৈদ্যুতিক খুঁটিতে ওঠানোর কোনো সুযোগ নেই। তারপরও কীভাবে এ ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি জানান, ঘটনা তদন্তে পল্লিবিদ্যুতায়ন বোর্ডের ঝিনাইদহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে লাইনম্যান সুমন কাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলীকে সাময়িক বরখাস্ত করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology