আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের কাছে মোবাইল ফোনে প্রতারক চক্রের অর্থ দাবি

মাগুরা প্রতিদিন ডটকম : উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোবাইল ফোনে অর্থ আদায়ের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা ব্যাংকে পৌঁছেছে। কিন্তু সেটি ছাড় করাতে অর্থ লাগবে এমন কথা বলে প্রতারক চক্রটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের মোবাইল নম্বরে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থেকে রিং করে অর্থ দাবি করে। এ ঘটনার পর ওইসব মুক্তিযোদ্ধা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি উপজেলা প্রশাসনের নির্ধারিত ফেসবুকে সতর্কতা জারি করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারক চক্রের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্যে অনুরোধ জানিয়েছেন ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology