আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৬

ব্রেকিং নিউজ :
শালিখায় সংঘর্ষের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন

শ্রীপুরে রাতভর তাণ্ডব: ৭২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে রাতভর তাণ্ডব, বাড়িঘর ভাঙচুর ও নাশকতার ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার ৭২ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন আমতৈল গ্রামের শমসের মোল্লার ছেলে ইয়াহিয়া মোল্লা। এ মামলার প্রধান আসামী লিপটন মিয়াকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান অভিযুক্ত লিপটন মিয়াকে গ্রেফতারের পর সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে লিপটন মিয়ার নামে আরও ১০টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার রাতভর গ্রামবাসীর ওপর হামলা ও নারকীয় তাণ্ডবের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology