আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

শ্রীপুরে স্কুল ছাত্রীকে অপহরণ করতে গিয়ে পিটুনীতে যুবক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনতে গিয়ে পরিবারের হামলায় রাসেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বরিশাট গ্রামের জলিল শেখের ছেলে রাসেল পেশায় একজন ইজিবাইক চালক।

এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার বরিশাট গ্রামের আজ্জত আলির ছেলে মনজুরুল জোয়ার্দারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে তার বিয়ের আয়োজন করা হয়। এ খবর পাওয়ার পর মনজুরুল কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে মঙ্গলবার রাতে মেয়েটিকে তুলে আনতে তার গ্রামের বাড়ি ছোনগাছা গ্রামে যায়। এ সময় মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে তাদের উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় মনজুরুলের সঙ্গে থাকা রাসেল শেখ। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত রাসেলের বাবা জলিল শেখ নিজেকে ছেলেকে নির্দোষ দাবি বলে বলেন, আমার ছেলেকে ইজিবাইক ভাড়া করে তারা নিয়ে গিয়েছিলো। তারা কোনো মেয়েকে আনতে গেছে কিনা সেই বিষয়টি তার জানা ছিল না।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে হত্যাকাণ্ড ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology