আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিদিন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

১২ ফেব্রুয়ারি মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলা এবং সদর উপজেলার ৪ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মৃত কালিপদ রায় চৌধুরীর ছেলে নিতাই রায় চৌধুরী জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে বিগত জাতীয় পার্টির সরকারের সময়ে তিনি শিক্ষা, আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ৭ জানুয়ারি জন্ম নিতাই রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশ করে আইন পেশায় নিযুক্ত হন।

এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী সভায় এই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ডক্টর বিরেন শিকদার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology