আজ, মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন : বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মাগুরায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, সাংবাদিক সাইদুর রহমান, আবু বাসার আখন্দ, অলোক বোস, শফিকুল ইসলাম ও মোখলেছুর রহমান।

স্থানীয় সাংবাদিকরা জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির দাবির পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন সমাবেশে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology