আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মাগুরায় আওয়ামীলীগের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমাহামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাগুরায়  সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় শহরের নোমানী ময়দানে সমাবেশ শেষে শহরে মিছিল বের করে সংগঠনটি। মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালিন বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গীরা দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে মানুষের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল । কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত দেশপ্রেমিক বাঙ্গালি তাদের সে স্বপ্ন কখনই বাস্তবায়ন করতে দেবে না ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology