আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

অস্বাভাবিক লেনদেন নিয়ে এপিএস মোয়াজ্জেম হোসেন আবার আলোচনায়

মাগুরা প্রতিদিন : ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেন নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন আবারও আলোচনায়।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে চলতি বছরের শুরুর দিকে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর দুদক যে তদন্ত শুরু করে তা নানা কারণে স্থবির হয়ে আছে। বছরের শুরুতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বদলি–পদোন্নতিতে প্রভাব খাটানো, মন্ত্রণালয়ের ক্রয়ে কমিশন গ্রহণ এবং ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

দুদক তার ব্যাংক হিসাব সংগ্রহ করে উল্লেখযোগ্য অস্বাভাবিক লেনদেনের তথ্য পায়। এ কারণে তাকে তলব করা হলে তিনি জিজ্ঞাসাবাদে উপস্থিত হন; তবে তার ব্যাখায় দুদক সন্তুষ্ট হতে পারেনি।
দুদক সূত্র জানায়, তদন্ত কর্মকর্তাদের গড়িমসি, নথিপত্র সংগ্রহে বাধা, অভিযুক্তের অসঙ্গত তথ্য এবং রাজনৈতিক চাপের কারণে অনুসন্ধান অগ্রসর হচ্ছে না। তদন্তে কোনো অগ্রগতি না থাকায় দুদক ইতোমধ্যে তিনবার তদন্ত কর্মকর্তা বদল করেছে। প্রয়োজনে আবারও বদলের কথা বিবেচনায় আছে; প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করা হতে পারে।

এনসিপির কিছু নেতা প্রায়ই দুদকে গিয়ে অভিযুক্তদের পক্ষে সুপারিশ করছেন বলেও জানা গেছে, যা তদন্তকে আরও জটিল করছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, অনুসন্ধান শেষে প্রতিবেদন দেওয়া হবে; তবে সময় নির্দিষ্ট নয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology