আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

মাগুরা প্রতিদিন : তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। এ সময়, দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে।এর আগে, মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সম্প্রতি তা গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গত ২৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানান উপদেষ্টা আসিফ।আসিফ মাহমুদ বলেন, যেহেতু এখন তিনি (মোয়াজ্জেম) মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি একজন স্বাধীন ব্যক্তিসত্তা। সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ। এরপর গত ১৪ আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি।মোয়াজ্জেম মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ঘুল্লিয়া গ্রামের সন্তান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology