আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

করোনাকালিন সফল যোদ্ধা হিসেবে শ্রীপুর থানার ওসিকে শুভেচ্ছা উপহার

মাগুরা প্রতিদিন ডটকম : করোনাকালীন মাগুরার শ্রীপুর উপজেলায় জনতার চোখে মানবিক পুলিশিং ও সফল করোনা যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদকে শহীদ বুদ্ধিজীবী মুনিরুজ্জামান স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

২ নভেম্বর সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন শহীদ বুদ্ধিজীবী মুনিরুজ্জামান স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক তাছিন জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মিরাজ আহমেদ।

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান শহীদ মুনিরুজ্জামান ও তার পরিবারের ৪জন সদস্যকে গুলি করে হত্যা করে পাকিস্থানি হানাদার বাহিনী।

তার স্মরণে পরিবার ও এলাকাবাসি একটি পাঠাগার স্থাপন করেছে। যেখান থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পর্যায়ক্রমে সম্মান জানানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology